ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২/১২/২০২৫, ১:১৭:১০ AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে এমসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে এমসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত।বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নির্বাহী সদস্য ও এনসিপির কর্মশালা সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে এমসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত।বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নির্বাহী সদস্য ও এনসিপির কর্মশালা সেলের সদস্য হিসেবেও কাজ করছেন। বিশেষ করে এমপিওভুক্ত, প্রাথমিক, ইবতেদায়ী, কারিগরি ও নন-এমপিওসহ প্রায় ১০টি শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সারা বাংলাদেশে শিক্ষকদের মধ্যে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছেন।

ফয়সাল মাহমুদ শান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’-এ সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তরুণ প্রজন্ম ভিত্তিক সামাজিক সংগঠন *ইউথ ফর সোশাল এইড (YFSA) এর সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয় ও বাইরের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বাধন, তরী, পিডিএফ এর সদস্য এবং বিএনসিসি ক্যাডেট কর্পোরাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও জাতীয় পর্যায়ে প্রায় ৫০টির অধিক বিতর্ক প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং “ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট” হিসেবে গৌরব অর্জন করেছেন।এছাড়া তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও নৈতিকতা বিষয়ে একাধিক গবেষণা আর্টিকেল প্রকাশ করেছেন।

জুলাই ছাত্র-জনতার অভ্যূত্থানে সাভার–আশুলিয়া অঞ্চলে তিনি সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১৮-এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জাবির পরিবেশ ও মাস্টারপ্ল্যান আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলনসহ একাধিক আন্দোলনের সংগঠক ও পরিচালনাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন এনসিপি নেতৃবৃন্দ।